দোলের দিন আপনার কুকুরকে রং দেবেন না
যে সমস্ত প্রাণীরা চেটে নিজেদের গা পরিষ্কার করে, তাদের গায়ে রং দেওয়া মানে, তাদের পেটেও সেই রং যাওয়া। এই প্রতিটি রঙেই থাকে মারাত্মক রকমের বিষাক্ত রাসায়নিক। সেগুলো কুকুরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুব খারাপ সোমবার শুরু হচ্ছে রঙের উৎসব। সারা দেশ দোল উৎসবে মেতে উঠবে। এই অবকাশে ‘হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল (এইচএসআই), ইন্ডিয়া’ অনুরোধ করছে আমরা যেন এই উৎসবের মুহূর্তে আমাদের চারপাশে থাকা কুকুরদের কথা ভুলে না যাই। উৎসব শুরু হওয়ার আগে দোলের দিন খুব ভোর বেলায় আপনার কুকুরকে নিয়ে হাঁটতে বের হোন। রঙ খেলা শুরু হওয়ার অনেকে আগেই ফিরে আসুন বাড়িতে। আপনার বাড়ির নিরাপত্তার মধ্যে রেখে দিন আপনার পোষ্যকে সারাটা দিন। ওর সামনে সেদিন রেখে দিন নতুন কোনও খেলনা, যাতে সেটা নিয়ে ও দিব্যি কাটিয়ে দিতে পারে সারাটা দিন। এর ফলে যেটা হবে বিশেষ করে বাচ্চারা তাকে বিরক্ত করার অবকাশ পাবে না। নজর রাখবেন আপনার পোষ্যের কাছে যেন যথেষ্ট খাবার এবং জল থাকে। বাচ্চাদের একটা স্বভাব আছে যে কারও দিকে জল ভরা বেলুন ছুঁড়ে মারতে। অথবা কারও গায়ে রঙ ...


Comments
Post a Comment