এবার ভারতেই তৈরি করোনা টেস্ট কিট, দাম অনেক কম!
ভারতেই এবার তৈরি হল করোনাভাইরাসের টেস্ট কিট। পুনের মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেড এই টেস্ট কিট তৈরি করেছে। এটিই প্রথম ভারতের নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করোনাভাইরাসের টেস্টিং কিট।
এই টেস্টিং কিটকে অনুমোদন করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এর দাম বাইরে থেকে আমদানি করা টেস্ট কিটের চার ভাগের এক ভাগ বলে দাবি করেছে প্রস্তুতকারী সংস্থা। একটি সিঙ্গল কিটের দাম 80000টাকা। আর একটি কিটের সাহায্যে 100 জন রোগীর পরীক্ষা করা যাবে।
মাইল্যাব ডিসকভারি সলিউশনস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে সপ্তাহে এক লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত টেস্টিং কিট তার প্রস্তুত করতে পারবে। সাধারণ মানুষের জন্য উত্পাদন আরও বাড়াতে চেষ্টা করছে বলে জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা। এর ফলে করোনাভাইরাসের পরীক্ষা করা এখন অনেকটাই সস্তা হয়ে গেল বলে মনে করা হচ্ছে।
Coronavirus test kit has been created in India. This test kit has been created by Pune's MiLab Discovery Solutions Private Limited. This is the first coronavirus testing kit made by India itself.
The testing kit has been approved by the Indian Council of Medical Research. The manufacturer claims that the cost is about one-fourth of the imported test kit. A single kit costs Rs. 80000. Another kit can test 100 patients.
2
Milab Discovery Solutions Pvt Ltd has informed that it will be able to prepare one to one and a half million test kits a week. Production companies say they are trying to increase production for the common man. As a result, coronavirus testing is now thought to be much cheaper.
2


Comments
Post a Comment